গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা-সেবায় অবহেলার অভিযোগ

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭

গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা-সেবায় অবহেলার অভিযোগ

Manual6 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসকের দায়িত্ব অবহেলায় রোগীদের হয়রানীর অভিযোগসহ জরুরী রোগীদের সঠিক ভাবে না দেখেই প্রেরণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ফলে সেবা নিতে আসা রোগিসহ-স্বজনেরা মানসিক ও আর্থিকভাবে হচ্ছেন ক্ষতিগ্রস্থ।

এ ব্যাপারে এলাকার ভুক্তভোগিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে প্রতিকার চেয়ে আবেদন করেছেন।

Manual1 Ad Code

অভিযোগ থেকে জানা যায়, গত বুধবার (০২ নভেম্বর) উপজেলার আব্দুল মহল গ্রামের আঃ জলিলের পুত্র রুবেল আহমদ (২৩)-কে বিকেল ৪টায় সড়ক দুর্ঘটনাজনিত কারণে জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত ডা: শারমিন এক্স-রে করে নিয়ে আসতে বলেন। এক্স-রের ফিল্ম দেখে কর্তব্যরত চিকিৎসকরা রুবেলের শরীরে একাধীক হাড় ভেঙ্গে গেছে, অবস্থা ভালো নয় এমন কথা বলে সিলেটে প্রেরণ করেন।

Manual6 Ad Code

এতে রোগির সাথে আসা স্বজনরা মূহুর্তেই কান্নায় ভেঙ্গে পড়ে মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়েন। পরে রোগিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানের চিকৎসকরা তাকে দেখে বলেন, কোনো হাড় ভাঙ্গেনি এবং মারাত্মক কিছু হয়নি। সামান্য ঔষধেই সেরে যাবে। চিকিৎসকরা ছাড়পত্র দিয়ে রোগী স্বজনদের বলেন, সামান্য কারনে সিলেটে তাকে (রোগী) কেন নিয়ে এলেন। এটা তেমন কিছু নয় ঔষধেই সেরে যাবে। চিকিৎসকের এমন আশ্বাস শুনে রোগী-স্বজনরা শান্তনা পায়।

তাদের অভিযোগ, গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক দায়সারাভাবে জরুরী রোগীদের দেখেন এবং সিলেটে প্রেরণ করে নিজের কর্তব্য হালকা করেন। ফলে রোগীদের মানসিক ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে।

Manual4 Ad Code

শনিবার (০৪ নভেম্বর) দুপুরে এলাকাবাসী জরুরী বিভাগের চিকিৎসকদের দায়িত্ব অবহেলা রোগী হযরানির অভিযোগ  স্বাস্থ্য প্রশাসক বরাবরে প্রদান করলে তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code