সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৭
মৌলভীবাজারের কুলাউড়ায় এবার ‘লক্ষি’ নামের হাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ওই বৃদ্ধ আছরের নামাজ শেষে স্থানীয় বাংলাবাজার নামক স্থানে দাঁড়ালে হঠাৎ উন্মাদ হাতির আক্রমণের শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাতির সাথে একটি বাচ্চাও ছিলো।
রোববার (০৫ নভেম্বর) বিকেলে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে বংলাবাজারে ঘটনাটি ঘটে। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ নিহতের লাশ ঘটনাস্থলেই রয়েছে। তবে সেখানে পুলিশি তদন্ত চলছে।
সূত্রে জানা যায়, লক্ষি- হাতির মালিক কুলাউড়া উপজেলার (স্থানীয় বাড়ি-বিয়ানীবাজার) মস্তফা মিয়ার নির্দেশে হাতির মাহুত বদই মিয়া ও সহ-কারী মাহুত ইয়াছির আলী যুগবীলে নিয়ে যান। সেখানে ১২/১৩ লক্ষ টাকা দরকষাকষি শেষে হাতি বিক্রি না করে মাহুতসহ ফিরছিলেন। হঠাৎ কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাজারে আসলে একটি গরু হাতির সামনে উল্টে পড়ে গেলে উন্মাদ হয়ে যায় হাতিটি। টিলাগাঁও বাজার থেকে দ্রুত গতীতে বাংলা বাজারে গেলে বিজলী গ্রামের বাসিন্দা ইছহাক (৭০) আলীকে আক্রমন করে। নিমিশেই পায়ের নিছে পৃষ্ট করে হত্যা করে তাকে। এর পর পার্শ্ববর্তী ইউনিয়ন কর্মধা এলাকায় হানা দেয় উন্মাদ হাতি। সেখানে কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) শামীম মুসা ও স্থানীয় চেয়ারম্যান এম এ রহমান আতিকের প্রচেষ্টায় হাতিকে নিয়ন্ত্রনে আনেন।
নিহত ইছাক আলীর ভাতিজা আবু সুফিয়ান জানান, বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নামাজ শেষে আমার চাচা বাজারের মধ্যেখানে দাঁড়ানো অবস্থায় ছিলেন। হঠাৎ হাতিটি এসে আমার চাচার উপর আক্রমন করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জলিল মিয়া বলেন, দ্রুত গতীতে আসে হাতি। প্রথমেই হাতির শুড়ঁ দিয়ে ধরে মাটির সাথে আঘাত করে এবং পরে পা দিয়ে একাধিক লাথি দিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করে।
হাতির সহকারী মাহুত ইয়াছিন মিয়া জানান, বিক্রি না করে হাতি নিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে। তবে আমি ছাড়াও হাতির মাহুত বদই সাথেই ছিলো।
কুলাউড়া থানার অফির্সার ইনর্চাজ (ওসি) শামীম মুসা জানান, হাতির মাহুত বদই মিয়ার সহযোগীতায় পায়ে শিকল বেঁধে নিয়ন্ত্রনে আনে। তবে শিকল দুর্বল বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাতে জুড়ী উপজেলার পুটিছড়ার বাসিন্দা মঙ্গল খাড়িয়া নামক এক চা শ্রমিককে হত্যা করে রসগোল্লা নামের এক পাগলা হাতি। এর ২০ দিনের মাথায় শনিবার ২৩ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের গনি মিয়া (৪৫) নামের এক মাহুতকে হত্যা করে। এনিয়ে উপজেলায় জুড়ে আতষ্ক দেখা দিলে ঢাকা থেকে স্পেশাল টিম এসে তিন দিন অভিযান চালয়ে নিয়ন্ত্রনে আনে।
Design and developed by ওয়েব হোম বিডি