সৌদিতে ১২০০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৭

সৌদিতে ১২০০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

Manual5 Ad Code

দুর্নীতি বিরোধী অভিযানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১ হাজার ২০০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে সৌদি। খবর মিডল ইস্ট মনিটর।

বুধবার (০৮ নভেম্বর) ব্যাংকার এবং আইনজীবীদের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Manual6 Ad Code

খবরে বলা হয়, ক্রাউন প্রিন্স সালমান বিন আবদুল্লাহর নেতৃত্বে দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত ১১ জন যুবরাজ, ৪ জন বর্তমান মন্ত্রী এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে আটক করা হয়েছেন।

অনুমতি ছাড়া দেশটির নিরাপত্তা বাহিনি কিছু বিমানবন্দরে ব্যক্তিগত জেট অবতরণের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। যে ১১ প্রিন্স, ৪ মন্ত্রী এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রী আটক হয়েছেন এ লিস্টে তাদের নামও আছে বলে জানিয়েছেন সৌদি কর্মকর্তারা।

Manual1 Ad Code

অর্থ পাচার, ঘুষ, চাঁদাবাজি এবং সরকারি কার্যালয় সুযোগ সুবিধা গ্রহণের মতো অভিযোগ এনে ব্যাংক একাউন্টগুলো জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।

Manual4 Ad Code

শনিবার রাজকীয় আদেশ জারির মাধ্যমে জানানো হয়েছে, দেশে এবং দেশের বাইরে থাকা অভিযুক্তদের সম্পদ জব্দ করার ক্ষমতা রাখে দুর্নীতি দমন কমিটি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code