ট্রাম্পকে পাগলা কুকুরের সাথে তুলনা করলো উত্তর কোরিয়া

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০১৭

ট্রাম্পকে পাগলা কুকুরের সাথে তুলনা করলো উত্তর কোরিয়া

Manual7 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাগলা কুকুর বলে সম্বোধন করেছে উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং উনকে নিয়ে করা ট্রাম্পের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেশটি বলেছে, ‘পাগলা কুকুর যা বলছে তাতে আমরা পরোয়া করি না। কারণ আমরা ইতিমধ্যে যথেষ্ঠ শুনেছি।’

Manual7 Ad Code

বুধবার পিয়ংইয়ংয়ের এক মুখপাত্র এ মন্তব্য করেছেন।

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে বুধবার সকালে ভাষণ দেওয়ার সময় কিম জং-উনকে হুঁশিয়ার করে  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,  ‘আমাদের তিরস্কার করবেন না। আমাদের সঙ্গে লাগতে আসবেন না।’

Manual3 Ad Code

কিম জং-উনের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘যেসব অস্ত্র আপনি বানিয়েছেন, তা আপনাকে নিরাপদ রাখতে পারবে না, সেগুলো আপনার রাজক্ষমতাকে মারাত্মক বিপদের মধ্যে ফেলছে।’

বিকেলে এর জবাবে উত্তর কোরিয়ার সরকারের এক মুখপাত্র বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আমাদেরকে পারমাণবিক অস্ত্র ও কৌশলগত বোমা দিয়ে হুমকি দিচ্ছে।তারা আমাদেরকে বিদ্বেষপূর্ণ ও হীনভাবে চ্যালেঞ্জ করে যাচ্ছে। তবে আমরা এসব হুমকির জবাব দেব বিচারের ক্ষমতা দিয়ে যাতে আগ্রাসন ও যুদ্ধের মূল উৎপাটন করা যায়।’

Manual8 Ad Code

এর আগে বুধবার ট্রাম্পের ভাষণ দেওয়ার আগে উত্তর কোরিয়ার সরকারি দৈনিক রডং সিনমুনে প্রকাশিত মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকিই প্রমাণ দিচ্ছে কেন উত্তর কোরিয়াকে তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখতে হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code