কুলাউড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আটক

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৭

কুলাউড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আটক

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জয়সিং গঞ্জু (৩০) নামে এক লম্পটকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৯ নভেম্বর) রাতে ওই উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল চা-বাগান এলাকার হরতাল লাইন থেকে পুলিশ তাকে আটক করে হয়। সে ওই এলাকার মাকুরাম গঞ্জু’র ছেলে।

Manual3 Ad Code

জানা গেছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রীর মা ও বোন কাজে ঘরের বাহিরে গেলে সেই সুয়োগে লম্পট জয়সিং গঞ্জু গত মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে গঞ্জু পালিয়ে যায়। এ ঘটনায় পরেরদিন বুধবার রাতে ধর্ষণের চেষ্টাকারী ওই লম্পটকে বিবাদী করে মেয়েটির বাবা বাদী হয়ে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Manual5 Ad Code

অভিযোগের প্রেক্ষিতে লম্পট গঞ্জুকে আটক করেন এসআই হারুন উর রশিদ। অভিযোগ এবং আটকের সত্যতা নিশ্চিত করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মূসা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code