পাকিস্তানে বাস খাদে, নিহত ২৭

প্রকাশিত: ৩:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০১৭

পাকিস্তানে বাস খাদে, নিহত ২৭

Manual5 Ad Code

পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জন। বুধবার রাতে ইসলামাবাদ থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ঢোক পাঠান এলাকায় তালাগংয়ে একটি সেতু পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার পুলিশ এ কথা জানিয়েছে।

Manual1 Ad Code

পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে জিও টিভির খবরে বলা  হয়, বাসটি ১৫০ ফিট খাদে পড়ে যায়। বাসটি প্রায় ১০০ জন যাত্রী নিয়ে লাহোরের রাইউন্ড থেকে কোহাতে যাচ্ছিল।

পাকিস্তানের অপর একটি গণমাধ্যমের খবরে বলা হয়, বাসটিতে তাবলিগ জামাতের সদস্যরা ছিলেন। এঁরা উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কোহাত থেকে তাবলিগ জামাতের একটি অনুষ্ঠানে যোগ দিতে পূর্বাঞ্চলীয় নগরী রাইউন্ড যাচ্ছিলেন।

Manual1 Ad Code

নিহত ও আহত সবাই কোহাত এলাকার বলে জানা গেছে। আহত অনেককেই স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গুরুতর আহত কয়েকজনকে রাওয়ালপিন্ডিতে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code