মুরগী ধর্ষণের দায়ে কিশোর গ্রেপ্তার!

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৭

মুরগী ধর্ষণের দায়ে কিশোর গ্রেপ্তার!

Manual4 Ad Code

পাকিস্তানের পাঞ্জাবে মুরগির বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

Manual1 Ad Code

দেশটির ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, পাঞ্জাবের হাফিজাবাদের বাসিন্দা মানসাব আলি জালাপুর ভাটিয়ান পুলিশ স্টেশনে তার প্রতিবেশী ১৪ বছরের ওই কিশোরের বিরুদ্ধে ১১ নভেম্বর তার একটি মুরগি ‘অপহরণ’ এবং ‘যৌন সহিংসতার’ অভিযোগ আনেন।

Manual4 Ad Code

এফআইআর এ মানসাব আলি বলেন, কিশোরের যৌন সহিংসতার শিকার মুরগিটি মারা গেছে। নাসরুল্লাহ এবং তুফায়েল নামে দুই ব্যক্তি এ ঘটনার প্রত্যক্ষদর্শী।

থানার হাউজ অফিসার সরফরাজ আঞ্জুম এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, মুরগিটির ময়নাতদন্তে যৌন সহিংসতার আলামত পাওয়ায় ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ওই কিশোরও নিজের অপরাধ স্বীকার করেছে। যৌন হতাশা থেকে সে এটা করেছে বলে আমাদের জানিয়েছে।

Manual1 Ad Code

মৃত মুরগির শরীর থেকে সংগ্রহ করা নমূনা পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code