বিল পরিশোধে অক্ষম রোগীর লাশ আটকে রাখতে পারবে না হাসপাতাল

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৭

বিল পরিশোধে অক্ষম রোগীর লাশ আটকে রাখতে পারবে না হাসপাতাল

Manual7 Ad Code

চিকিৎসার খরচ বা হাসপাতালের বিল পরিশোধে অক্ষম কোনো রোগীর লাশ আটকে রাখা যাবে না বলে রায় দিয়েছে হাই কোর্ট।

Manual7 Ad Code

দরিদ্র ও দুস্থ রোগীদের আত্মীয় স্বজনদের সহযোগিতার জন্য একটি তহবিল গঠনেরও নির্দেশ দিয়েছে আদালত।

Manual4 Ad Code

সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে পাঁচ বছর আগে দেওয়া এক রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন এবং বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ রায় দেয়।

Manual8 Ad Code

রায়ের পর রিটকারীপক্ষের আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ২০১২ সালে জুন মাসে একজন গরিব পরিবার তাদের শিশু সন্তানকে মোহাম্মদপুর সিটি হাসপাতালে ভর্তি করায় এবং ১৫ হাজার টাকা জমা দেয়।

কয়েকদিন চিকিৎসার পর শিশুটির মৃত্যু হলে চিকিৎসার ব্যয় বাবদ আরও ২৬ হাজার টাকা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। বকেয়া বিল পরিশোধ করতে না পারলে শিশুটির লাশ দেওয়া হবে না বলে জানানো হয়।

Manual4 Ad Code

২০১২ সালের ৮ জুন বিভিন্ন জাতীয় দৈনিকে ওই খবর প্রকাশিত হলে তা যুক্ত করে হাই কোর্টে রিট আবেদন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে সোমবার রায় এল।

রায়ের নির্দেশনায় বলা হয়েছে-

১. চিকিৎসার খরচ পরিশোধে অক্ষমতার কারণে কোনো ক্লিনিক বা হাসপাতাল মৃত ব্যক্তির লাশ জিম্মি করে রাখতে পারবে না।

২. বিল পরিশোধে অক্ষম গরিব রোগীদের চিকিৎসার খরচ পরিশোধের জন্য স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে একটি তহবিল গঠন করতে হবে।

৩. প্রথম নির্দেশনা উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবিলম্বে একটি সার্কুলার জারি করতে হবে। দেশে অনুমোদিত সব ক্লিনিক-হাসপাতালে যাতে ওই সার্কুলার পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।

৪. সিটি হাসপাতাল থেকে ২০১২ সালের ৮ জুন সেই শিশুর লাশ হস্তান্তর না করা এবং অভিভাকরা সন্তানের লাশ নিতে না পারার বিষয়টি অমানবিক; তাতে মানবাধিকারের লংঘন হয়েছে। এ কারণে ওই হাসপাতালকে আঞ্জুমানে মফিদুল ইসলামে পাঁচ হাজার টাকা দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code