সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭
মৌলভীবাজার জেলার সদর থানা থেকে ২৯০ পিস ইয়াবাসহ চার সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর পৌণে ১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে থানাধীন চৌমহনা পয়েন্ট এর পূর্বে শমসেরনগর রোডস্থ’ ছামি প্লাজা বিল্ডিং এর উত্তর পার্শ্বে সাগরিকা রেস্টুরেন্ট এর সামন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ১। মো: জাবেদ রহমান (২২), মাহবুবুর রহমান (২১), মো: মুনসুর দেওয়ান (২৪) ও মো: জালাল আহম্মেদ।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি