সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ফেন্সিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সোমবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালায়। থানাধীন ইছবপুর গ্রামের নিজ বসত ঘর থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো- শ্রীমঙ্গল থানাধীন ইয়বপুর গ্রামের মো: কালা মিয়ার ছেলে মো: মানিক মিয়া (৪০)।
এসময় তার কাছ থেকে ১৮ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব। যার আনুমানিক বাজার মূল্য ৬৩ হাজার ৬শ টাকা।
র্যাব-৯ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামী জেলার শ্রীমঙ্গল থানা এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদকের চক্র গড়ে তোলে। তার এই গড়ে তোলা মাদক চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে মাদকগুলো পাচার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ ও গ্রেপ্তারকৃত আসামীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি