শ্রীমঙ্গল থেকে ইয়াবাহসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৭

শ্রীমঙ্গল থেকে ইয়াবাহসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Manual1 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইয়াবাহসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

Manual1 Ad Code

বুধবার (২৯ নভেম্বর) বিকেল পৌণে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালায়।

Manual7 Ad Code

অভিযানে থানাধীন চৌমহনা মেইন পয়েন্ট এর পূর্বদিকে ষ্টেশন রোডস্থ শাপলা সুপার মার্কেট এর সামনে পাকা রাস্তায় উপর থেকে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেট, ৪টি পুরাতন মোবাইল সেট, ১১টি সিম কার্ড উদ্ধার করে র‌্যাব।

আটককৃতরা হলো- কবির মিয়া (৪১) ও মো: জাহাঙ্গীল আলম (৩০)।

Manual3 Ad Code

উদ্ধারকৃত মাদক ও আটককৃত আসামীদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব-৯।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code