৩৫ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৭

৩৫ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

Manual1 Ad Code

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৩৫ হাজার পিস ইয়াবাসহ রশিদ উল্লাহ (৫০) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে চট্রগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। তিনি মিয়ানমারের মংডু শহরের দংখালী গ্রামের বশির আহমদের ছেলে। টেকনাফের নয়াপাড়া মৌচনিতে নতুন শিবিরে বসবাস করছিলেন তিনি।

Manual8 Ad Code

মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুরার প্রধান সড়কে ইয়াবাসহ রশিদ উল্লাহকে আটক করা হয় বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন চট্রগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. জিল্লুর রহমান।

তিনি বলেন, ক্রেতা সেজে মঙ্গলবার রাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় আমরা অবস্থান নিলে পলিথিন ব্যাগে করে ইয়াবা নিয়ে প্রধান সড়কে আসেন রশিদ উল্লাহ। এ সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে পাওয়া পলিথিন ব্যাগে ৩৫ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। তাকে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।

Manual2 Ad Code

আটক রশিদ উল্লাহ বলেন, গত আড়াই মাস আগে মিয়ানমারে সেনাদের হাত থেকে প্রাণে বাচঁতে নাফনদী পেরিয়ে পরিবার নিয়ে বাংলাদেশে আসেন তিনি। বাংলাদেশে আসার পর কষ্টে কাটছিল সংসার। ফলে বাধ্য হয়ে টেকনাফের এক ব্যক্তির সহায়তায় ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। তিনি বেশ কয়েকবার ইয়াবা চালান পাচার করেন। মঙ্গলবার ১০ হাজার টাকার বিনিময়ে একটি ইয়াবার চালান বিক্রি করতে এসে ধরা পড়েন।

Manual7 Ad Code

টেকনাফ মডেল থানার ভারাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, আটক মিয়ানমার নাগরিক রশিদকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code