ছাতক সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় রিক্সা চালকের মৃত্যু!

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৭

ছাতক সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় রিক্সা চালকের মৃত্যু!

Manual7 Ad Code

শিল্পনগরী ও প্রবাসী অধ্যুষ্যিত সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (হাসপাতাল) বেডেই হতদরিদ্র রিক্সাচালক সুন্দর আলী (৪৫) বিনা চিকিৎসায় বুধবার মারা গেলেন। মৌলভীবাজারের কমলগঞ্জের কান্দিরগাঁও’র সুন্দর আলী পেটের ব্যাথা ও জ্বরে আক্রান্ত হয়ে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার চিকিৎসাসেবা পেতে ভর্তি হতে গেলে অভিভাবক না থাকার অজুহাত দেখিয়ে তাকে ভর্তি করা তো দুরের কথা বুধবার মৃত্যুর পুর্ব মুহুর্ত পর্য্যন্ত সরকারিভাবে একটি প্যারাসিটামলও জুটেনি তার ভাগ্যে।

এদিকে মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ্য ও সংশ্লিস্টরা হতদরিদ্র রিক্সা চালককে বেওয়ারিশ লাশ হিসাবে বিষযটি ধামাচাঁপা দিতে মরিয়া হয়ে উঠলে বাঁধ সাধেন থানা পুলিশ। এ নিয়ে গত দ’ুদিন ধরে শিল্প শহর ও প্রবাসী অধ্যুষ্যিত ছাতকের সর্বত্র তোলপাড় শুরু হয়েছে।

সংশ্লিস্ট সুত্রে জানা যায়, ছাতক পৌর শহরের কুমনা এলাকায় রিক্সা গ্যারেজে বসবাসরত রিকশা চালক মৌলভীবাজারের কমলগঞ্জের কান্দিরগাঁও’র সুরুজ মিয়ার ছেলে সুন্দর আলী মঙ্গলবার সন্ধ্যায় পেটের ব্যথা ও জ্বরে আক্রান্ত হলে গুরুতর অসুস্থ্য অবস্থায় পৌর শহরের তাতিকোনার আব্দুস শুকুর ও চানাচুর বিক্রেতা টুনু মিয়া তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান চিকিৎসা করাতে। ওই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকা কর্তব্যরত ডাক্তার আজাদুর রহমান ও ডাক্তার ফারুকুল ইসলাম উপযুক্ত অভিভাবকের অজুহাত দেখিয়ে সুন্দর আলীকে ভর্তি না করে উল্টো ওই দু’ ডাক্তার. রোগির সাথে আসা লোকজনদের সাথে দূর্ব্যবহার করেন। এসময় সুন্দর আলী নিজের চিকিৎসার জন্যে ডাক্তারদের হাতে-পাঁয়ে ধরে চিকিৎসার জন্য কাকুতি-মিনতি করে বন্ডসই দিতেও রাজি হন। কিন্তু তাতেও দরিদ্র রিক্সা চালকের চিকিৎসা ও ভর্তির ব্যাপারে ওই দু’ডাক্তারের মন টলেনি।

Manual2 Ad Code

অবশেষে ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে রোগি নিজেই স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ে পড়েন। পরে রাতে ওয়ার্ড বয় আবু সাইদ তাকে একটি গরম কাপড় এনে দেন।

সুন্দর আলীর পাশের বেডে থাকা একাধিক ভর্তিকৃত রোগী জানান, ওই রাতে ও পরের দিন বুধবার সকালে রুটিন মাফিক ওই ওয়ার্ডে ডাক্তার ও নার্সরা রাউন্ডে এলেও সুন্দর আলীর খোঁজ নেননি কেউই।

Manual7 Ad Code

পাশের বেডের রোগি কোম্পানীগঞ্জের ইছাকলস গ্রামের আমির আলী (৫৫) ও ছাতকে দিঘলী-ব্রাহ্মণগাঁও গ্রামে আলেয়া বেগম (২৬) জানান, লোকটা দুদিন ধরেই জ্বরে ও ব্যথা ছটফট করিছিলো কিন্তু তাকে সরকারি ভাবে একটি প্যারসিটামল ট্যাবলট পর্য্যন্ত দেয়া হয়নি।

এদিকে গত বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ২টায় হসপাতাল বেডেই সুন্দর আলী মারা গেলে ওয়ার্ড ক্লিনার অঞ্জনা রানী ও শুক্লা রাণী লাশটি হাসপাতাল থেকে অন্যত্র সরিয়ে ফেলার অপচেষ্টা চালায়।’ এক পর্যায়ে ছাতক থানা পুলিশকে খবর দিয়ে নিয়ে এসে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ অবহেলাকারী দু’ডাক্তার বেওয়ারিশ লাশ হিসাবে সুন্দর আলীকে গছিয়ে দেয়ার চেষ্টা করলেও থানা পুলিশ বাধ সাধেন।’

Manual4 Ad Code

সুন্দর আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা ছাতক পৌর শহরের তাতিকোনার আব্দুস শুকুর ও চানাচুর বিক্রেতা টুনু মিয়া বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কান্নাজড়িত কন্ঠে বলেন, ডাক্তারদের অবহেলায় সুন্দর ভাই মারা গেছেন এ মৃত্যুর দায়ি ওই দু’ ডাক্তার, আমরা নিজেরাও ডাক্তারদের পায়ে পর্য্যন্ত ধরেছি কিন্তু উনাদের জেদের কারনেই দরিদ্র রিক্সাচালক বলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি, এমনকি একটি ট্যাবলেট পর্য্যন্ত দেয়া হয়নি।

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ শর্ম্মা বিনা চিকিৎসায় রোগির মারা যাবার সত্যতা স্বীকার করে বৃহস্পতিবার রাতে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ওই রোগি হাসপাতালে ভর্তি হতে আসেন ওই এসময় তার অভিভাবক না থাকায় কর্মব্যরতরা তাকে ভর্তি করেননি।

সুনামগঞ্জ সহকারি পুলিশ সূপার (ছাতক-দোয়ারা সার্কেল) মো. দোলন মিয়া বৃহস্পতিবার রাতে বলেন, রিক্সা চালক সুন্দর আলীর মৃত্যুর বিষয়টি খুবই মর্মান্তিক। তিনি আরো বলেন তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বৃহস্পতিবার সুনামগঞ্জে সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে পুলিশ তার লাশ কমলগঞ্জ নিজ বাড়িতে পাঠিয়েছে।

Manual2 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code