সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৯ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৮

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৯ শ্রমিকের মৃত্যু

Manual1 Ad Code

সৌদি আরবের আল বাহা প্রদেশে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নয় প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ছয় জন।

Manual3 Ad Code

নিহত বাংলাদেশিরা হলেন, মলম মিয়া, শাহ আলম মিয়া ও সাইফুল ইসলাম আবু বশির। এছাড়াও আহতদের মধ্যে আরও একজন বাংলাদেশি রয়েছেন।

Manual1 Ad Code

সৌদি গেজেট জানায়, শনিবার সন্ধ্যায় সাপ্তাহিক ছুটি কাটাতে পাহাড়ি অঞ্চল আল কুনফুদায় যাওয়ার পথে তাদের বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারালে এ হতাহতের ঘটনা ঘটে। সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ও সিভিল ডিফেন্সের জরুরি বিভাগের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত বালজুরাসির প্রিন্স মিসারি হাসপাতালে ভর্তি করে। পরে এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিকের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের কিং আল ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়।

Manual8 Ad Code

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের যাবতীয় স্বাস্থ্যসেবা প্রদানের নির্দেশ দিয়েছেন আল বাহা প্রদেশের আমির। নিহতদের মধ্যে বাকিরা মিশর ও ভারতের নাগরিক। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রদেশটির আমির প্রিন্স ড. হোশাম বিন সৌদ বিন আব্দুল আজিজ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code