সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৮

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যু

Manual2 Ad Code

সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। আবুল কাশেম (৪৫) জেদ্দায় ও হারুনুর রাশিদ (৫৫) দাম্মামে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

Manual2 Ad Code

স্থানীয় সময় মঙ্গলবার সকালে আবুল কাশেম জেদ্দা শহরে তার নিজ কক্ষে ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার ভগ্নিপতি আনোয়ার জাহিদ। আবুল কাশেমের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ। পিতার নাম মৃত আমিন উল্লাহ মাঝি।

অপর বাংলাদেশি হারুনুর রাশিদের রুমমেট হাসান জানান, শনিবার সকালে ফজরের নামাজের পর ঘুমাতে গিয়ে তিনি আর ঘুম থেকে ওঠেননি। ঘুমে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। হারুনুর রশিদ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার নুওয়াগাউ, হাজিবাড়ি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর ধরে সৌদিতে আছেন।

Manual1 Ad Code

নিহতদের লাশ স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code