এসএসসির গণিত প্রশ্নপত্রসহ যুবক আটক

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৮

এসএসসির গণিত প্রশ্নপত্রসহ যুবক আটক

Manual5 Ad Code

শেরপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সোলায়মান হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোলায়মান সদর উপজেলার লছমনপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেরনপুর মডেল গার্লস ইন্সটিটিউটের গেটের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। এ সময় পুলিশ তার অ্যান্ড্রোয়েড ফোনটি জব্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোলায়মান শেরনপুর মডেল গার্লস ইন্সটিটিউটের গেটের সামনে একটি অ্যান্ড্রোয়েড মোবাইল নিয়ে অবস্থান করছিলেন। এ সময় তার গতিবিধি দেখে সন্দেহজনক হলে সদর থানার পুলিশ কনস্টেবল গোলাম মোস্তফা তাকে আটক করেন এবং কেন্দ্রে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের নিকট সোপর্দ করে।

Manual6 Ad Code

সোলায়মানের মোবাইলে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের বহুনির্বাচনী ৩০টি প্রশ্ন ও উত্তর পাওয়া যায়। পরে কেন্দ্রে অবস্থানরত এডিএম সাঈদ এ জেড মোর্শেদ আলী আটক সোলায়মানকে জিজ্ঞাসাবাদ করেন।

Manual5 Ad Code

জিজ্ঞাসাবাদে সোলায়মান জানায়, এসব প্রশ্ন ও উত্তর তার বন্ধু লছমনপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে নাজমুল হক দিয়েছেন। এগুলো মডেল গার্লস ইন্সটিটিউট কেন্দ্রে অংশ গ্রহণকারী পরীক্ষার্থী নাজমুলের অপর বন্ধু কামরুলের স্ত্রীকে দেয়ার কথা ছিল।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাঈদ এজেড মোর্শেদ আলী ব্রেকিংনিউজকে জানান, প্রশাসনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে সদর থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

Manual7 Ad Code

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান ব্রেকিংনিউজকে জানান, আটক সোলায়মানের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code