প্রশ্ন ফাঁসের অভিযোগে সহকারী শিক্ষিকা-শিক্ষার্থীসহ আটক ১৩

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৮

প্রশ্ন ফাঁসের অভিযোগে সহকারী শিক্ষিকা-শিক্ষার্থীসহ আটক ১৩

Manual7 Ad Code

নাটোরের লালপুর থেকে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে ১০ শিক্ষার্থী ও এক সহকারী শিক্ষিকাসহ ১৩ জনকে আটক করেছে র‌্যাব।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মোবাইল ফোনে সংগৃহীত প্রশ্নপত্র ও উত্তরপত্রসহ তাদের আটক করা হয়।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও র‌্যাব-৫ সিপিসি-২’র কম্পানি বমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলসনগর উচ্চ বিদ্যালয় ও রাজারহাট উচ্চ বিদ্যালয়ে অভিযান চালায় র‌্যাবের একটি দল। পরীক্ষা শুরুর আগে কয়েকজন শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক হলে তাদের মোবাইল ফোন পরীক্ষা করে আজকের রসায়ন পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়। পরে সেই প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার্থীদের দেওয়া প্রশ্নপত্রের মিল রয়েছে। এ সময় প্রশ্নপত্র ফাঁসের দায়ে তাদের আটক করা হয়।

Manual5 Ad Code

আটককৃত পরিক্ষার্থীরা হলো- লালপুর উপজেলার কলসনগর উচ্চ বিদ্যালয়ের তহমিনা খাতুন, আছিয়া খাতুন, জান্নাতুন ফেরদৈাস, মোছাঃ নুরে জান্নাত, সুমি খাতুন, মোছাঃ রত্না খাতুন, মোছাঃ নাসরিন জাহান, মোছাঃ মাসুমা খাতুন, জিসান গাজী, সৈকত সরকার, এলাকাবাসী হাসান আলী, কলসনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুন ফেরদৌস ও তার স্বামী সোহেল আহমেদ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code