‘দৃষ্টি অন্যদিকে ফেরাতেই জাফর ইকবালের ওপর হামলা’

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮

‘দৃষ্টি অন্যদিকে ফেরাতেই জাফর ইকবালের ওপর হামলা’

Manual7 Ad Code

বিএনপি চেয়ারপারসনকে কারাবন্দী করার পর ক্ষুব্ধ প্রতিবাদী জনতার দৃষ্টিকে অন্যদিকে সরানোর জন্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ড. জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Manual5 Ad Code

নয়াপল্টন কেন্দ্রীয় কার্য‍ালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

Manual5 Ad Code

রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনীতি প্রসূত সন্ত্রাসেই খ্যাতিমান লেখক ও শিক্ষক ড. জাফর ইকবালকে হত্যা চেষ্টা করা হয়েছে। কারণ এখন আঘাতকারীর যতো পরিচয় পাওয়া যাচ্ছে ততোই আওয়ামী কানেকশন সুষ্পষ্ট হয়ে উঠছে।

Manual8 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, কোনো ঘটনা ঘটলেই কোনো তদন্ত ছাড়াই তারা (আওয়ামী লীগ) বিএনপিকে জড়িয়ে দেয়।

তিনি বলেন, জাফর ইকবালকে হামলা আওয়ামী লীগের রাজনীতি প্রসূত কাজ। গুম-খুনের কারিগর আওয়ামী লীগ। তাদের আমলেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। আর সেই জন্য কোনো ঘটনা ঘটার সাথে সাথেই তারা বিএনপির ওপর দায় চাপায়। এসবের মূল কারণ প্রকৃত অপরাধীকে পরিকল্পিতভাবে আড়াল করা।

তিনি আরো বলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান নুর হোসেন বাবুকে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক ছুরিকাঘাতে হত্যা এবং সশস্ত্র ধাওয়ায় প্রাণ বাঁচাতে পলায়নরত শ্রমিক বিশ্বজিৎকে ছাত্রলীগের ছুরিকাহত করে হত্যার সাথে ড. জাফর ইকবালকে হত্যাচেষ্টার হুবহু সাদৃশ্য পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আবুল খায়ের ভূঁইয়া, সহসাংগঠিন সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ, তাইফুল ইসলাম টিপু।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code