চক্রান্ত করে মিথ্যা মামলায় খালেদাকে কারাগারে পাঠিয়েছে সরকার

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৮

চক্রান্ত করে মিথ্যা মামলায় খালেদাকে কারাগারে পাঠিয়েছে সরকার

Manual6 Ad Code

সরকার সম্পূর্ণ চক্রান্ত করে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে এবং ছলচাতুরীর মাধ্যমে তার মুক্তিকে বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual8 Ad Code

মঙ্গলবার (০৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

Manual1 Ad Code

তিনি বলেন, খালেদা জিয়া দেশের মানুষের গণতন্ত্র ও কথা বলার অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলন করছেন। আর সে জন্য তাঁকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে সরকার। সরকার ইচ্ছে করেই খালেদা জিয়ার কারাবাস দীর্ঘ করতে চায়। যাতে তারা নিজেদের অধীনে একদলীয় নির্বাচন করে আবার ক্ষমতায় থাকতে পারে। কিন্তু আমরা সরকারকে বলতে চাই, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

Manual8 Ad Code

দেশের মানুষকে জাতীয় ঐক্য গড়ে তুলতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আমরা তাই দেশের মানুষকে আহ্বান জানিয়েছি, আসুন ঐক্যবদ্ধ হই, জাতীয় ঐক্য গড়ে তুলি। খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করি। জনগণের সরকার প্রতিষ্ঠা করি।

Manual8 Ad Code

এদিকে, বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় ঢাকার একটি আদালত। এর প্রতিবাদে এবং খালেদার মুক্তির দাবিতে এর আগে চার দফায় বিক্ষোভ সমাবেশে, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে দলটি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code