সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৮
মুক্তিযুদ্ধের অগ্নিকন্যা ও বীরাঙ্গনা কাকন বিবি বীরপ্রতীক এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার শ্বাস-প্রশ্বাস চলাচল করছে খুবই ধীরগতিতে।
তার মেয়ে সখিনা জানিয়েছেন, সোমবার রাতে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের ২য় তলায় আইসিইউ বিভাগের ৪নং বেডে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
সখিনা জানান, কয়েকদিন ধরে কাঁকন বিবি শয্যাশায়ী। তিনি খাবার খেতে পারছিলেন না। শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়ায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বছর ২১ জুলাই ব্রেন স্ট্রোক করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাঁকন বিবি। সেখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় বাড়ি ফিরেছিলেন তিনি।
কাকন বিবি খাসিয়া সম্প্রদায়ের এক পরিবারে জন্মগ্রহণ করেন। তার মূল বাড়ি ভারতের খাসিয়া পাহাড়ের পাদদেশে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঝিরাগাঁও গ্রামের কাঁকন বিবি ১৯৭০ সালে ৩ মাস বয়সের একমাত্র কন্যা সন্তান সখিনাকে রেখে মুক্তিযুদ্ধে যান। প্রথমে মুক্তিযুদ্ধের পক্ষে গুপ্তচরের কাজ করলেও পরবর্তী সময়ে সম্মুখযুদ্ধে অবতীর্ণ হন। কাঁকন বিবি অন্তত ২০টি স্থানে নিজে যুদ্ধ করেছেন। পাক বাহিনীর হাতে আটক হয়ে নির্যাতনের শিকার হয়েছেন একাধিকবার।
Design and developed by ওয়েব হোম বিডি