সিলেট ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৮
ঢাকার ধামরাইয়ে এক নারী পোশাক শ্রমিক চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক ও তার সহকারীসহ মোট ৫ জনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। জব্দ করা হয় বাসটি।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কচমচ এলাকায় বাস থেকে ওই নারী পোশাক শ্রমিককে উদ্ধারসহ অভিযুক্তদের আটক করা হয়।
সোমবার (০৯ এপ্রিল) দুপুর ১২টায় আটককৃতদের ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন ঢাকা জেলার ধামরাই থানার গাওয়াইল গ্রামের সোহেল রানা, কেলিয়া গ্রামের মকবুল হোসেন, চুয়াডাঙ্গা উপজেলার কোটপাড়া গ্রামের বাবু মল্লিক, ময়মনসিং জেলা ফুলবাড়ি থানার দেওখোলা গ্রামের আব্দুল আজিজ, নীলফামারী জেলার ডিমরান থানার সরকার বাড়ির গ্রামের বলরাম।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হক জানান, কারখানায় কাজ শেষে ধামরাইয়ের ইসলামপুর থেকে গত রাতে একটি যাত্রীবাহী বাসে ওঠেন ওই পোশাকশ্রমিক। বাসটি ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সকল যাত্রী নেমে যায়। এরপর বাস চালকের সহকারী বাসের দরজা বন্ধ করে দেয় এবং চালক বাসটি মহাসড়কে উদ্দেশ্যহীনভাবে চালাতে শুরু করে। এই সময়ে ওই বাসের চালক, তার সহকারী এবং তাদের পরিচিত আরও তিন ব্যক্তি মিলে ওই নারীকে ধর্ষণ করে।
এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরবর্তী সময়ে পুলিশ বাসটি ধাওয়া করে ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকা থেকে ভুক্তভোগী নারী এবং অভিযুক্ত ৫ জনকে আটক করে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি