‘কোটা নিয়ে প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তে বিএনপি ব্যর্থ হয়েছে’

প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৮

‘কোটা নিয়ে প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তে বিএনপি ব্যর্থ হয়েছে’

Manual6 Ad Code

সরকারি চাকরির নিয়োগে কোটা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ঘোষণার কারণে বিএনপি ষড়যন্ত্র করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Manual1 Ad Code

তিনি বলেন, একটি মতলবি মহল কোটা সংস্কার আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী ঘোষণা দিয়েছেন। তার ঘোষণায় কোটা আন্দোলন নিয়ে লন্ডনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এতে বিএনপি এখন নিদারুণ হতাশায় ডুবে আছে।

Manual7 Ad Code

শুক্রবার (১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। রূপগঞ্জের ভুলতা বাণিজ্যিক এলাকায় ২৪০ কোটি টাকা ব্যয়ে দুটি ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে।

Manual3 Ad Code

কোটা বাতিল করায় কোন জটিলতার সৃষ্টি হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোটার বিষয়ে নতুন কোন সিদ্ধান্ত নিতে হলে বিদ্যমান ব্যবস্থাকে বাতিল করাই ছিল সময়োপযোগী পদক্ষেপ। প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এজন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি পরীক্ষা-নিরীক্ষা করবে। এরপর তারই আলোকে ন্যায়ভিত্তিক একটা সমাধান আসবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code