শিক্ষার উন্নয়নে সবাইকে এগিয়ে আসা প্রয়োজন : সেলিম

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮

Manual2 Ad Code

Manual1 Ad Code

সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) উপজেলার মাটি ও মানুষের কল্যাণে আজীবন জনগণের সেবা করতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশা করছি। বৃহত্তর জৈন্তিয়ার শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নে আমরা এখনও অনেকটা পিছিয়ে রয়েছি। শিক্ষা উন্নয়নে সবাইকে আরো এগিয়ে আসা প্রয়োজন।

শুক্রবার (৩১ আগষ্ট) বিকালে জৈন্তাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সুপ্রিম কোর্টের সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুজ্জমান সেলিম।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, ২০ দলীয় ঐক্যজোট আমাকে মনোনয়ন দিলে সিলেট-৪ আসনে আমি নির্বাচন করতে প্রস্তুত রয়েছি। নির্বাচনের জন্য তিন উপজেলায় দলীয় নেতৃবৃন্দসহ সূধিজনের সাথে গণসংযোগ অব্যাহত রয়েছি। তবে দলীয় সিদ্ধান্তের পক্ষে আমি কাজ করে যাব। একটি আলোকিত জনপদ ও মেধাবী জৈন্তিয়া গঠনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

জৈন্তাপুর প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ। সাধারণ সম্পাদক নূরুল ইসলামের, সহ-সভাপতি আব্দুল হালিম, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য গোলাম সরওয়ার বেলাল, এস এম রাজু ও রেজওয়ান করিম সাব্বীর, সমাজসেবী আমিন আহমদ, ইসমত আলী, ছাত্রদল নেতা শিক্ষানবিস আইনজীবি মো: জাহিদুল হক জাবেদ, মহানগর ছাত্রদল নেতা আশরাফুল আলম আহাদ, ফয়েজ আহমদ, কয়ছার আহমদ, আবু রাহাত, সায়ন্তন দেব রায়, ইমরান আহমদ ফাহিম, জেলা ছাত্রদল নেতা আবুল কাশেম মো: সোহেল, জুবের আহমদ সাঈম, জুনেদ আহমদ, আব্দুল খালিক, জৈন্তাপুর উপজেলা ছাত্রদল নেতা সাব্বীর আহমদ, জাহেদ আহমদ,রিমন আহমদ, রাকিবুল ইসলাম শাওন, রাহিম আহমদ, মাহিম আহমদ, আব্বাস মিয়া, তাজুল ইসলাম ও শামীম আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code