জকিগঞ্জে আবারও লোকমান চৌধুরী নির্বাচিত

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুন ৫, ২০২৪

জকিগঞ্জে আবারও লোকমান চৌধুরী নির্বাচিত

Manual3 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা :
সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান বিজয়ী হয়েছেন লোকমান উদ্দিন চৌধুরী। গত মেয়াদেও তিনি এ উপজেলার চেয়ারম্যান ছিলেন।

 

Manual7 Ad Code

লোকমান উদ্দিন চৌধুরী দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬৩ ভোট। তাঁর নিকটত প্রতিদ্বন্দ্বী জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৭৬৮ ভোট।

Manual8 Ad Code



সিলেটের বন্যা কবলিত কানাইঘাট ও জকিগঞ্জ এ দুটি উপজেলায় বুধবার (০৫ জুন) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

 

জকিগঞ্জে এ দুজন ছাড়া আরও দুই চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তারা হলেন- জেলা যুব সংহতির সদস্য সচিব মর্তুজা আহমদ চৌধুরী (আনারস) ও জাতীয় পার্টি নেতা আব্দুশ শুক্কুর (মোটরসাইকেল)।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এআরকে)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code