অতিরিক্ত পিপাসা, বিরল রোগের লক্ষণ!

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৭

অতিরিক্ত পিপাসা, বিরল রোগের লক্ষণ!

Manual3 Ad Code

জার্মানির মার্ক উব্বেনহোর্স্টের জীবনটাই হয়ে গিয়েছে এমনটাই। এক বিরল অসুখ মার্কের। তাঁর তেষ্টার কোনও নিবৃত্তি নেই। সারা দিনে ঘুমোতে পারেন বড়জোর ঘণ্টা দুয়েক। তার পরই তেষ্টায় ফেটে যায় বুক! দুর্ভাগ্যবান এই যুবককে নিয়ে চিন্তিত চিকিৎসকরা।

Manual6 Ad Code

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ৩৬ বছরের মার্কের অসুখের নাম ডায়াবেটিস ইনসিপিডাস। জল খাওয়ার পরেই তাঁর প্রস্রাব পায়। শরীর কিছুতেই ধরে রাখতে পারে না জল! তাই দিনে প্রায় ২০ লিটার জল খেয়ে প্রাণরক্ষা করতে হচ্ছে তাঁকে!

Manual8 Ad Code

তবে মাত্রাতিরিক্ত পরিমাণে এই জল খাওয়ায় আপাত ভাবে প্রাণ বাঁচলেও, এই প্রবণতা থেকেও আসতে পারে বিপণ্ণতা। চিকিৎসকরা জানাচ্ছেন, অতিরিক্ত জল শরীরে থাকলে তা থেকে মস্তিষ্ক আক্রান্ত হতে পারে। কিংবা রাতারাতি শরীরের সোডিয়াম লেভেল কমে গিয়েও বিরাট বিপদ ডেকে আনতে পারে।

Manual2 Ad Code

দিনরাত এক প্রবল তৃষ্ণার ফাঁদে জীবন কাটছে মার্কের। কী ভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, তাঁর জানা নেই। তাই ঘুরছেন এক চিকিৎসক অন্য চিকিৎসকের দোরগোড়ায়। আশা, যদি কোনও উপায়ে মুক্তি মেলে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code