সিলেট ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৬
সুরমা মেইল নিউজ : সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার কথা সাংবাদিক শফিক রেহমান স্বীকার করেছেন মর্মে যে খবর বেরিয়েছে, সে খবর ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (২০ এপ্রিল) বেলা সোয়া ১১টায় শেরেবাংলা নগরস্থ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, সাংবাদিক শফিক রেহমান প্রধানমন্ত্রীপুত্রের দুর্নীতি ও অনাচার সম্পর্কে তথ্য সংগ্রহ করতেই পারেন। কখনো সাংবাদিকরা জনস্বার্থে এসব তথ্য কাজে লাগান। যুক্তরাষ্ট্রের যিনি এসব বিষয়ে জানতে চেয়েছেন সে প্রক্রিয়া হয়তো সঠিক ছিল না। এ ঘটনায় মামলাও হয়েছে। তিনি হয়তো দুর্নীতি-অনাচার সম্পর্কে জানার চেষ্টা করেছেন। তবে অপহরণ বা হত্যার পরিকল্পনা করেছেন বলে আমাদের জানা নেই।
পুলিশি রিমান্ড প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে রিমান্ডে নিয়ে যেসব স্বীকারোক্তি আদায় করা হয় পরবর্তীতে তা অস্বীকার করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন চলছে, সে আন্দোলন আরো জোরদার হবে বলেও মত প্রকাশ করেন তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি