অর্থ আত্মসাৎ: ওসমানীর ২ কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯

অর্থ আত্মসাৎ: ওসমানীর ২ কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. মো. আব্দুস ছালামসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

২৪টি ভুয়া বিল দেখিয়ে ১ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার সরকারি টাকা আত্মসাতের অভিযোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. মো. আব্দুস ছালামসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

মঙ্গলবার (১২ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুল আলম সিলেটের সংশ্লিষ্ট আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন বলে দুদক সূত্রে জানা গেছে।

 

মামলায় কাকরাইলের মেসার্স প্রাইম এন্টারপ্রাইজের মো. জাকির হোসেনকে ১ নম্বর আসামি করা হয়েছে।

 

Manual3 Ad Code

এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন হিসাবরক্ষক মো. আব্দুল কুদ্দুছকে দুই নম্বর, হাসপাতালের প্রাক্তন উপপরিচালক ডা. মো. আব্দুস ছালামকে তিন নম্বর ও চাদপুরের আরিফ আহমেদকে চার নম্বর আসামি করা হয়েছে।

 

Manual2 Ad Code

মামলার অভিযোগের বিষয়ে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৫-১৬ অর্থবছরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কথিত এমএসআর সামগ্রী সরবরাহের নামে অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারপূর্বক ২৪টি ভুয়া বিল তৈরি করে। এর মাধ্যমে তারা সরকারি ১ কোটি ৫৭ লাখ ৯৬ লাখ ৬৪ টাকা তুলে আত্মসাৎ করে।

 

এর প্রেক্ষিতে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটনের অভিযোগে চার্জশিট দাখিল করেছে দুদক।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code