অলিম্পিক থেকে প্রত্যাহার ফেদেরার

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৬

অলিম্পিক থেকে প্রত্যাহার ফেদেরার

Manual4 Ad Code

104608Federer_kalerkantho_picture

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক : টেনিস বিশ্বকে হতাশায় ডুবিয়ে আসন্ন রিও অলিম্পিক গেমস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সুইস তারকা রজার ফেদেরার। আগামী ৫-২১ আগস্ট ব্রাজিলে অনুষ্ঠিত হবে এবারের গ্রীষ্মকালীন অলিম্পিক। শুধুমাত্র অলিম্পিকই নয়, সাম্প্রতিক হাঁটুর ইনজুরির কারণে মূলত ২০১৬ মৌসুমের বাকি সময়টাও বিশ্রামে থাকার ইঙ্গিত দিয়েছেন সুইস সেনসেশন। নিজের ফেসবুক পেজে এ সম্পর্কে ফেদেরার দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সাথে আমি জানাচ্ছি যে, রিও অলিম্পিকে সুইজারল্যান্ডের প্রতিনিধিত্ব করছি না। একইসাথে মৌসুমের বাকি সময়টাও আমার আর কোর্টে নামা হবে না। চিকিৎসক ও আমার পুরো দলের সাথে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার পরেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। চলতি বছরের শুরুতে হাঁটুর অস্ত্রোপচারের পরে আমার আরো নিবিড় পুনর্বাসনের প্রয়োজন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আরো কয়েক বছর যদি ইনজুরি মুক্ত হয়ে এটিপি ট্যুরে অংশ নিতে চাই তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য দুই হাঁটুকেই যথাযথ বিশ্রাম ও সময় দিতে হবে।’ ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার চার বছর আগে লন্ডন অলিম্পিকে পুরুষ এককে রৌপ্য পদক পেয়েছিলেন। ২০০৮ বেইজিং অলিম্পিকে বন্ধু স্ট্যান ওয়ারিঙ্কাকে সাথে নিয়ে ডাবলসে স্বর্ণ পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code