সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০১৭
ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ থেকে আফগান শরণার্থীদের বের করে দেয়া হচ্ছে বলে দাবি করেছে ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থাটি বৃহস্পতিবার তাদের এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
অ্যামনেস্টির সেই প্রতিবেদনে বলা হয়, আফগান নাগরিকদের নরওয়ে, নেদারল্যান্ড, সুইডেন ও জার্মানি থেকে জোর করে বের করে দেয়া হচ্ছে। সংস্থাটি আশঙ্কা করছে, শরণার্থীদের তাদের নিজ দেশে ফেরত পাঠালে সেখানে নির্যাতন, মৃত্যু এবং অন্যান্য ভয়াবহ ঝুঁকির মুখে পড়বেন তারা।
ইইউ জোটভুক্ত দেশগুলোর এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি। সংস্থাটি ইইউভুক্ত এই চার দেশের সরকারে প্রতি এমন আচরণ বন্ধের আহ্বান জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব রাষ্ট্রের সরকার আইন বহির্ভূত নীতি বাস্তবায়নে জন্য শরণার্থী বহিষ্কারের সংখ্যা বাড়াচ্ছে।
অ্যামনেস্টির শারণার্থী ও অভিবাসী বিষয়ক গবেষক আনা শেহা বলেন, আফগানিস্তানে রেকর্ড সংখ্যক সংহিসতা চলছে। আফগানিস্তান মোটেও নিরাপদ নয়। কিন্তু আফগান শরণার্থীদের বের করে দিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এসব মানুষদের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি