আউশকান্দিতে আন্ডারপাসের দাবিতে বিশাল মানববন্ধনে রেজা-গউছ

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬

আউশকান্দিতে আন্ডারপাসের দাবিতে বিশাল মানববন্ধনে রেজা-গউছ

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে নিলাম বাজার পর্যন্ত কিবরিয়া রোডের সংযোগস্থল ঢাকা-সিলেট মহাসড়কের উপর দিয়ে আউশকান্দি বাজারের ঝুঁকিপূর্ন প্রবেশদ্বারে আন্ডারপাস নির্মাণের দাবিতে ১০টি গ্রামের ছাত্র-জনতার আয়োজন বিশাল মানববন্ধন।

 

সোমবার (৫ জানুয়ারি ) সকাল ১১টায় বিশাল মানববন্ধনে অংশ নেন হবিগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া ও হবিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি, কে গউছ।

 

এ সময় জি, কে গউছ বলেন, আমরা এলাকার জন সাধারনের কল্যানের জন্য রাজনীতি করি। এলাকার মানুষের গণদাবি পুরনের জন্য সর্বাত্বক চেষ্ঠা করবো। আজকের আন্দোলন যুক্তিক, তাই এই মানববন্ধনে অংশ নিয়েছি। আগামী ২২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সিলেটে আসার কথা রয়েছে। সেখানে হযরত শাহজালাল (রহঃ) ও শাহপরান (রহঃ) মাজার জিয়ারত করবেন। তারপর নির্বাচনী প্রচারনা আনুষ্ঠানিক ভাবে শুরু করবেন। এরপর সেখানে থেকে সড়ক পথে তিনি ঢাকায় ফিরবেন। ঢাকায় ফেরার পথে বিভিন্ন স্থানে পথসভা করবেন।

 

তিনি বলেন, আমি এই দাবির সাথে একমত পোষন করে জনাব তারেক রহমানের কাছে এই জন দাবি পুরনেরর অনুরোধ করবো- ইনশাআল্লাহ।

 

Manual4 Ad Code

ড. রেজা কিবরিয়া বলেন, আমি আশাবাদী এলাকার মানুষকে এরকম গণদাবি নিয়ে আর কোন আন্দোলন করতে হবে না। আমি মনে করি ঢাকা-সিলেট মহাসড়কের এখানে শুধু একটি আন্ডারপাস নয় একাধিক আন্ডারপাস করা জরুরি। আমার দল ক্ষমতায় গেলে যাতে আর এসব কাজের জন্য আন্দোলন করতে না হয় আমরা সেই ব্যবস্থা করবো।

 

জামায়াতে ইসলামির মনোনীত প্রার্খী মোঃ শাহজাহান আলী বলেন, আমাদের আমীর তারেক রহমানের সাথে দেখা করে বলেছেন, আমরা বিএনপি জামায়াত মিলেমিশে সরকার পরিচালনা করতে চাই। আগামিতে যেই সরকার ক্ষমতায় আসেন আমরা সবাই মিলেই এলাকার উন্নয়ন করবো।

 

উক্ত মানববন্ধনে অংশ গ্রহন করেন এলাকাবাসীসহ সহস্রাধিক ছাত্র জনতা। অনেকের সাথে আলাপকালে জানা যায়, আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরের উত্তরে আউশকান্দি, দীঘলবাক ও ইনাতগঞ্জ ইউনিয়ন সহ এলাকার সর্বসাধারণ ঢাকা-সিলেট মহাড়কের ঐ স্থান দিয়ে যানবাহন ও পায়ে হেটে যাতায়াত করেন বিধায় একটি আন্ডারপাস অত্যন্ত জরুরী।

 

আন্দোলনকারীরা জানান, আউশকান্দি বাজারে একাধিক স্কুল, কলেজ ও মাদ্রসা, ব্যাংক, বীমা অফিস অবস্থিত। বিপুল সংখ্যক শিক্ষার্থী উক্ত বিশ্বরোড সংলগ্ন সড়ক পারাপারের মাধ্যমে এসব শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকেন। দ্রতগতির যানবাহনের কারণে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল মারাত্বক ঝুকির মধ্যে রয়েছে এই স্থানটি। বিশেষ করে শিশু ও কিশোর শিক্ষার্থীদের জন্য এই সড়ক পাড়াপার অত্যন্ত বিপদজনক হয়ে উঠেছে। গত কয়েক বছর এই সড়ক পারাপারের স্থানে সংঘটিত দূর্ঘটনায় অন্তুত ১২ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরো বহু মানুষ আহত হয়েছে। অনেক কৃষকের গবাদি পশুও মারা গেছে।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতির সাধারন সম্পাদক রোমান আহমদের পরিচালনায় বিশিষ্ট মুরব্বি হাজী শানুর মিয়ার সভাপতিত্বে এতে অংশ গ্রহন করেন, উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান (পিয়ারা), সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, আউশকান্দি র,প, উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শাহ্ সুলতান আহমেদ, ইউপি বিএনপির সভাপতি শাহ্ এবাদুর রহমান দ্বারা প্রমুখ।

 

Manual1 Ad Code

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক উন্নয় প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়ক পারাপারে উক্ত অংশে অত্যধিক পরিমাণে সড়ক দূর্ঘটনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তার স্বার্থে উল্লেখিত স্থানে একটি আন্ডারপাস নির্মাণ অত্যন্ত জরুরী। উক্ত স্থানে একটি এন্ডারপাস নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরদাবী জানিয়েছেন সর্বস্তরের ছাত্র/জনতা সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code