আজকের রাশিফল

প্রকাশিত: ৫:০৩ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৬

আজকের রাশিফল

Manual5 Ad Code

images (6)

লাইফস্টাইল ডেস্ক : মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯): আজ কোনো কাজে পিছুটান অনুভব করবেন। আত্মীয় স্বজনদের কেউ আপনার খোঁজ নিলে প্রচণ্ড বিরক্ত লাগতে পারে। একই অবস্থা দীর্ঘস্থায়ী হলে বেশ ঝামেলায় পড়বেন। কর্মক্ষেত্রে জটিল সমস্যার সমাধান হবে। বন্ধুদের কারো উন্নতিতে আজ অনুপ্রাণিত হবেন। আজকের দিনের প্রশান্তি মিলবে প্রিয় মানুষের সান্নিধ্য।

বৃষ (এপ্রিল ২০ – মে ২০): বাণিজ্যের জন্য দিনটি শুভ। অর্থ বিনিয়োগ নিয়ে যে ভয়টি পাচ্ছিলেন সেটা আজ না পেলেও চলবে। আশেপাশের পরিবেশ ক্রমাগত পরিবর্তন হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে আপনার মনের মধ্যে লালন করা ভয়। আজ নির্দিষ্ট কোনো একটি অবস্থানে পৌঁছানোর সিঁড়ি পেয়ে যাবেন। দৌড়াতে হবে না আজ, সাফল্য এমনিতেই দুয়ারে আসবে।

মিথুন (মে ২১ – জুন ২০): পথ আজ হারিয়ে যাবে শুরুতেই। দিনের আলো দিনের মতোই রাত্রিতেও বিরাজ করবে। কোনো এক ব্যক্তি বিশ্বাসের ভীত শক্ত করে দেবে, তাকে আজ গুরু মনে করে ফেলতে পারেন। আর্থিক সঙ্কট কেটে গিয়ে তীব্র সুখকর একটি অবস্থানে পৌঁছুবেন আজ। কেন আপনাকে অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে তার নির্দিষ্ট ব্যাখ্যা আজ পেয়ে যাবেন।

কর্কট (জুন ২১ – জুলাই ২২): কেন যেন আপনি বেশ বেমানান হয়ে যাচ্ছেন। কিছুতেই খাপ খাইয়ে নিতে পারছেন না নিজেকে। গ্রহের অবস্থান আপনার সাফল্যকে ত্বরান্বিত করবে। কিম্ভূতকিমাকার কোনো বস্তু থেকে চোখ সরবে না আজ। কর্মক্ষেত্রে কিছু ঝুঁকি নিতে হবে। তবে যারা বাণিজ্য করছেন তাদের কোনো ঝুঁকির সম্মুখীন হতে হবে না। দিনের শেষ না দেখে স্বস্তি মিলবে না।

Manual3 Ad Code

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): সন্ধ্যায় লাগা অস্বস্তি তাড়াতে বাইরে ঘুরতে চলে যান। কাউকে আজ দোষারোপ করতে পারবেন না, করলেই নিজের ক্ষতি ডেকে আনবেন। কেন যে এমন হচ্ছে, কী হচ্ছে এসব নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছে করে। দিনের মধ্যভাগে সবকিছুর উত্তর বুঝে যাবেন। কর্মক্ষেত্রে ভাব ভালোবাসার সন্ধান পাবেন।

Manual4 Ad Code

কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২): মায়ার জালে বন্দী হতে আর কতক্ষণ। কিছুতেই আজ মন বসবে না কাজে। তবে মনের জোরে আজ যা হবে তা অন্য কোনদিনই হবে না সুতরাং মন দিয়ে কিছু কাজ আজকে করেই ফেলুন। দিনভর একটি চিন্তাই বিরাজ করবে। সংসারে নতুন সদস্য আসছে। আপনাকে কেউ বাণিজ্যের লোভ দেখিয়ে অনেক কিছুই করে ফেলতে পারে, তাই নিজের বুদ্ধিতে কাজ করবেন।

তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২): অন্যের মুখ দিয়ে মিষ্টি খেলে স্বাদ বোঝা মুশকিল। অন্যের বুদ্ধিতে চললে টিকে থাকা অসম্ভব। অফিসে বসের সামনে নিজের পরিকল্পনার কথা বলুন, সহকর্মীর বলে দেয়া কথা না বলাই ভালো। প্রিয়জনের বকবকানিতে কান ঝালাপালা হবে, যদিও সমস্যাটা আপনিই সৃষ্টি করেছেন। হঠাৎ কিছু পেয়ে গেলে হারানোর ভয় ছাড়াই পথ চলুন।

বৃশ্চিক (অক্টোবর ২৩ – নভেম্বর ২১): আজকের দিনটি একটি সুখবর দিয়েই শুরু হবে। নতুন কর্মক্ষেত্রের সন্ধান মিলবে, কেমন যাবে দিন তা ছেড়ে দিন। নিজের মনে কোনো আক্ষেপ রাখবেন না। বৃদ্ধ কেউ আজ আপনার সঙ্গে ইয়ার্কি করলে মন খারাপ করবেন না। বৃহৎ কিছু আজ হারাতে যাচ্ছেন। মনের ক্ষোভ মনের মধ্যে পুষে রাখলে হবে? হবে না। যার প্রতি রাগ তাকে তা বুঝিয়ে দিন। শান্ত থাকুন।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): অতিরিক্ত রূপসচেতনতা আপনার পেশাগত কাজে ক্ষতি ডেকে আনতে পারে, তা নারী বা পুরুষ যেই হোন না কেন। ব্যক্তিত্বে আক্রমণ করে বসতে পারে বন্ধুর মোক্ষম কোনো বাক্যবাণ। সুতরাং কথাবার্তা বলতে সাবধানতা অবলম্বন করুন। কাজের গুরুত্ব বুঝে চললে ফল পাবেন। অনাদরে বসতে লক্ষ্মী থাকে না।

Manual5 Ad Code

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): পরিবারে যে নতুন সদস্য আসছে তার খোঁজ করুন। প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হোন। দুপুর নাগাদ পুরনো কোনো বন্ধুর দেখা পেয়ে যাবেন, সঙ্গে পাবেন একগুচ্ছ টাকা। তবে টাকাটা অন্যকে দেয়ার জন্য, আপনার জন্য নয়। ভালো থাকুন আর সুস্থ থাকুন। রোজার দ্বিতীয় দিনে শারীরিক সমস্যায় আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে পরিমিত আহার ও কৃচ্ছতা সাধনেই মুক্তি মিলবে।

Manual3 Ad Code

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): গ্রহের অশান্তি আপনার হৃৎকম্পনের মধ্য দিয়েই টের পাওয়া যাচ্ছে। গ্রহে রাহুর প্রভাবের কারণে আজ আপনার কপালে দূর্ঘটনাযোগ লিখিত আছে। বাসা থেকে বের হওয়ার আগে সাবধানতা অবলম্বন করুন। প্রয়োজনবোধে সরকারি যানবাহনে না উঠে ট্যাক্সি কিংবা রিকশায় চলাচল করুন। বন্ধুদের দ্বারা লাভবান হবেন আজ। চারিত্রিক দুর্বলতা প্রকাশের সম্ভাবনা রয়েই যায়।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): জমি-জমা সংক্রান্ত জটিলতা বৃদ্ধি পাবে। যদিও আপনি মনে মনে জানেন অর্থ সকল অনর্থের মূল। এমন কোনো কাজ করবেন না যার জন্য পরবর্তীতে আফসোস করতে হতে পারে। একটা সম্পর্ক চলমান অবস্থায় আরও একটা সম্পর্কের দিকে ঝোঁকা মানে আপনার বর্তমান সম্পর্কে ফাটল আছে। নিজের কাছে পরিষ্কার থাকুন এবং প্রিয়জনকে নিজের পছন্দ-অপছন্দের কথাগুলো বলে ফেলুন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code