‘আতিয়া মহলে’ অভিযান : নিহত দুই জঙ্গির মরদেহের ডিএনএ সংগ্রহ

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৭

‘আতিয়া মহলে’ অভিযান : নিহত দুই জঙ্গির মরদেহের ডিএনএ সংগ্রহ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে ‘আতিয়া মহল’র নিচতলা থেকে উদ্ধার করা দুটি মরদেহের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ-এর নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় দুটি মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। আতিয়া মহলে আরও দুজন জঙ্গির মরদেহ পড়ে রয়েছে বলেও জানানো হয়।

Manual5 Ad Code

এসএমপির মূখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, আতিয়া মহলের নিচতলাটি কাওসার আলী ও মর্জিনা বেগম নামে দু’জন স্বামী-স্ত্রী পরিচয়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন। এরাই সে ব্যক্তি কি না তা নিশ্চিত হতে তাদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। মরদেহ এখন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দু’টি লাশের ময়নাতদন্ত আজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Manual4 Ad Code

প্রসঙ্গত, শিববাড়ি জঙ্গি আস্তানায় গত বৃহস্পতিবার গভীর রাত থেকে ঘিরে রাখা হয়। শুক্রবার ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সিলেটে গিয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থল ঘেরাও করে। এরপর শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে। এ অভিযানের মধ্যেই শনিবার সন্ধ্যায় দু’দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত এবং আরও ৪০ জন আহত হন।

সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ওই ভবনের নিচতলায় চারজনের মরদেহ পড়ে রয়েছে। এর মধ্যে দু’জনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোয়েন্দা তথ্য ছিল, ওই ভবনের নিচতলায় চারজন আছেন। এর মধ্য তিনজন পুরুষ এবং একজন নারী। বাকি দুটি মরদেহে আত্মঘাতী বেল্ট লাগানো আছে। পুরো ভবনে যে পরিমাণ বিস্ফোরক আছে, তা যদি ফেটে যায়, তাতে পুরো ভবন ধ্বংস হয়ে যেতে পারে। তাই দেখে শুনে বেশ সতর্কতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। কোনো ক্ষয়ক্ষতি ছাড়া সুন্দর ও সফলভাবে আজকের অভিযান শেষ হয়েছে। দিনব্যাপী অভিযান চালানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code