আপনি কম ঘুমাচ্ছেন? সাবধান আসছে বিপদ

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৭

আপনি কম ঘুমাচ্ছেন? সাবধান আসছে বিপদ

Manual6 Ad Code

ঘুম যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া, তা আমরা সকলেই জানি। কিন্তু খেয়াল থাকে না সব সময়ে। কাজের চাপে ও আরও নানা কারণে অবহেলিত হয় ঘুম। পর্যাপ্ত ঘুম না হলে শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে জেনে নিন।

Manual5 Ad Code

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এক্সপ্রেস.সিও.ইউকে ওয়েবসাইট ও মনোবিদ হোপ বাস্টাইনের গবেষণা থেকে জানা যাচ্ছে, ৫টি বিপদ হতে পারে পর্যাপ্ত ঘুম না হলে। রাতের ঘুম যেন অন্তত ৬ ঘণ্টার হয়, সে ব্যাপারে সতর্ক করেছেন তাঁরা।

• ঠিকমতো ঘুম না হলে আচমকাই বেড়ে যেতে পারে রক্তচাপ। যদি আপনার উচ্চ রক্তচাপজনিত কোনও অসুখ না থাকে, তা হলেও তা আচমকাই শরীরে বাসা বাঁধতে পারে। আর যদি এই অসুখ আপনার আগে থেকেই থেকে থাকে, তা হলে আরও বেড়ে যেতে পারে রক্তচাপের মাত্রা।

Manual5 Ad Code

• ঘুম ঠিকমতো না হলে বেড়ে যেতে পারে ওজনও। কেননা ঘুম না হলে খিদে বাড়ানোর হরমোনের মাত্রা শরীরে বেড়ে যায়। ফলে স্বাভাবিক ভাবেই অতিরিক্ত খাদ্যগ্রহণের ফলে ওজনের কাঁটা চড়চড়িয়ে বাড়তে থাকে।

• ঘুমের সময় কমে এলে তার চিহ্ন ফুটে ওঠে ত্বকে। মুখে গজায় অ্যাকনে। কেননা ঘুম না হলে হরমোনের সমস্যা হতে থাকে। যার ফলে ত্বকের উপরে প্রভাব পড়া শুরু হয়।

Manual2 Ad Code

• ঘুম কমে এলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে ঠান্ডা লাগা ও সর্দিজ্বরে কাবু হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। আর সেই সংক্রমণও সহজে সারে না।

• ঘুম কমে এলে পুরুষদের ক্ষেত্রে প্রজনন ক্ষমতাও কমে যায় বলে জানাচ্ছেন গবেষকরা। তাদের স্পার্ম কাউন্ট কমে যেতে থাকে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code