আবারও ‌অনশ‌নে সিএইচ‌সি‌পি : দাবি আদায় না হ‌ওয়া পর্যন্ত চলবে

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৮

আবারও ‌অনশ‌নে সিএইচ‌সি‌পি : দাবি আদায় না হ‌ওয়া পর্যন্ত চলবে

Manual4 Ad Code

চাকরির জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আবারও আমরণ অনশন কর্মসূচি শুরু ক‌রে‌ছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)। দাবি আদায় না হ‌ওয়া পর্যন্ত এ আমরণ অনশ‌ন চালি‌য়ে যা‌বেন ব‌লে তারা জা‌নি‌য়ে‌ছেন।

Manual6 Ad Code

পূর্ব ঘোষণা অনুযায়ী শ‌নিবার (১০ ফেব্রুয়ার) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে এ অনশন কর্মসূচি শুরু ক‌রেন তারা।

Manual6 Ad Code

সিএইচ‌সি‌পি’র উপ‌দেষ্টা কামাল হোসাইন সরকার জানান, খা‌লেদা জিয়ার রায়কে কেন্দ্র ক‌রে নি‌জে‌দের নিরাপত্তার স্বার্থে ২ দি‌নের জন্য আমা‌দের কর্মসূচি বন্ধ ছি‌লো। আমা‌দের পুর্ব ঘোষণা অনুযায়ী আজ ১০ ফেব্রুয়ারি থে‌কে আবার প্রেসক্লা‌বের সাম‌নে অনশন শুরু করে‌ছি। আমা‌দের দা‌বি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন চা‌লি‌য়ে যা‌বে।

Manual8 Ad Code

উ‌ল্লেখ্য, কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দের চাকরি রাজস্বকরণের দাবিতে গত ২৭ জানুয়ারি থে‌কে অবস্থান কর্মসূচি পালনের পর গত ১ ফেব্রুয়ারি থে‌কে আমরণ অনশন কর্মসূচি পালন করে‌ছেন। কিন্তু গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার দিন ছি‌লো।

সেই দিনকে সামনে রেখে নিরাপত্তাজনিত কারণে ৭ ফেব্রুয়ারি রা‌তে তাদের অনশন কর্মসূচি ছেড়ে স্থানটি ফাঁকা করে দেয়ার অনুরোধ জানি‌য়ে‌ছি‌লেন পুলিশ। তারপে‌ক্ষি‌তে ২ দিন তা‌দের কর্মসূচি বন্ধ রে‌খে আজ থে‌কে আবার অনশন শুরু ক‌রেন তারা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code