সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৭
মার্কিন যুক্তরাষ্ট্রে সেনাপ্রধানের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেও আমেরিকায় ঢুকতে পারেননি ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জেনারেল গাতোত নুরমানটিও। তিনি জার্কাতা থেকে ওয়াশিংটনের বিমানে ওঠার ঠিক আগের মুহূর্তে জানতে পারেন যে তার আমেরিকায় ঢোকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মার্কিন উপ রাষ্ট্রদূতকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেন্টিনো মারসুদি। এদিকে, ইন্দোনেশিয়ার মার্কিন দূতাবাস এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে।
উগ্রবাদ বিরোধী প্রতিরক্ষা সম্মেলনে যোগ দেয়ার জন্য তার ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল। এ সম্মেলনে যোগ দেয়ার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন সেনাবাহিনীর চেয়ারম্যান অব স্টাফ জেনারেল জোসেফ ডানফোর্ড।
মার্কিন উপ রাষ্ট্রদূতকে আজ(সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেন্টিনো মারসুদি। এদিকে, ইন্দোনেশিয়ার মার্কিন দূতাবাস এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে।
এদিকে, গত বছরও একই সম্মেলন আয়োজন করেছিলেন জেনারেল ডানফোর্ড। তাতে ইন্দোনেশিয়াসহ ৪৩ দেশ যোগ দিয়েছিল।
Design and developed by ওয়েব হোম বিডি