আরিফ-জয়নালসহ ৫ প্রার্থী মনোনয়ন বৈধ, একজনের স্থগিত, অপরজনের বাতিল

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬

আরিফ-জয়নালসহ ৫ প্রার্থী মনোনয়ন বৈধ, একজনের স্থগিত, অপরজনের বাতিল

Manual7 Ad Code

মেইল ডেস্ক:
সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে মনোনয়নপত্র সাত প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া অপর দুই প্রার্থীর একজনের স্থগিত ও অপরজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

 

Manual1 Ad Code

শনিবার (৩ জানুয়ারি) তাঁদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ ঘোষণা দেন।

Manual7 Ad Code

 

এ আসনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী, জামায়াতে ইসলাম প্রার্থী মো. জয়নাল আবেদীন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. রাশেল উল আলম, খেলাফত মজলিসের মুফতি আলী হাসান উমামা, গণঅধিকার পরিষদের (জিওপি) জহিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

Manual6 Ad Code

 

এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে জাতীয়পার্টির প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমানের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তাঁর প্রার্থীতা স্থগিত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সাইদ আহমদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

 

Manual6 Ad Code

শনিবার বিকেল সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, মিডিয়া সেল) তানভীর হোসাইন সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, শনিবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইকালে সিলেট-৪ আসনে জাতীয়পার্টির প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমানের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তার প্রার্থীতা স্থগিত করা হয়। একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সাইদ আহমদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

 

মনোনয়ন যাচাই-বাছাই শেষে সিলেট-৪ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code