আ’লীগে সুবিধাবাদী নেতা-কর্মীদের চিহ্নিত করতে হবে : মতিউর রহমান

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৮

আ’লীগে সুবিধাবাদী নেতা-কর্মীদের চিহ্নিত করতে হবে : মতিউর রহমান

Manual8 Ad Code

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মতিউর রহমান বলেছেন, স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশে^ বাংলাদেশকে একটি ডিজিটাল সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছেন।

তিনি বলেন, দলের মধ্যে কিছু সুবিধাবাদী নেতা-কর্মীরা রয়েছেন যাদের অপতৎপরতায় আওয়ামী লীগের বদনাম দেশ ছড়িয়ে পড়ছে। এদেরে দ্রুত চিহ্নিত করে দল থেকে ছাটাই করতে হবে। এদের কারণে শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়ন ম্লান হয়ে যাচ্ছে। ওই সমস্ত সুবিধাভোগীদের চিহ্নিত করতে ভূল করলে দলকে অনেক বড় মাশুল দিতে হবে।

বুধবার সন্ধ্যা ৬টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের নতুন শিল্পকলা একাডেমির হাছন রাজা অডিটরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

Manual4 Ad Code

সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মতিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনমগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এড. নান্টু রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি সিরাজুর রহমান, কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, সাবেক ছাত্রনেতা এড. হাসান মাহবুব সাদি, জেলা যুবলীগের সিনিয়র সদস্য এড. কল্লোল তালুকদার চপল, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী জেলা যুব মহিলালীগের আহবায়ক সানজিদা নাসরিন দিনা ডায়না, সদর যুবলেিগর সভাপতি এহসান আহমদ উজ্জল।

Manual3 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এড. রইছ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, এড. নুরে আলম সিদ্দিকী উজ্জল প্রমুখ।

শেখ হাসিনা এমন এক সৎ রাষ্ট্রনায়ক বিশে^ তার কোন তুলনা চলে না উল্লেখ করে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির ও বিএনপি দেশে উন্নয়ন দেখছে না অথচ আজ পদ্মাসেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তিনি বিএনপি জামায়াতের অপরাজনীতি প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করার আহবান জানান।

Manual3 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মানুষের জন্ম না হলে আজো বাঙ্গালী এই স্বাধীনতা পেত কিনা সন্দেহ পোষন করে করে তিনি আরো বলেন, সকল ভেদাভেদ ভূলে গিয়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে হাসিনার পতাকাতলে সমবেত হয়ে আসুন। এই উন্নয়নের ধারা জনগণের কাছে পৌঁছে দিই।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code