আ’লীগ লুটপাটের রাজনীতি করে না : প্রতিমন্ত্রী মান্নান

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০১৮

আ’লীগ লুটপাটের রাজনীতি করে না : প্রতিমন্ত্রী মান্নান

Manual5 Ad Code

সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রাজনীতি করেন। আওয়ামী লীগ কখনো লুটপাটের রাজনীতি করে না।

Manual2 Ad Code

তিনি বলেন, বিএনপির সাথে আমাদের কোন বিরোধিতা নেই। আসুন সবাই মিলে দেশের কল্যাণে কাজ করি। তবে ধর্মের নামে জঙ্গিবাদীদের ছাড় দেয়া হবে না। তাদেরকে শাস্তি পেতে হবে।

Manual3 Ad Code

জনগণের প্রতি আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো সেবা করার সুযোগ দিন।

Manual7 Ad Code

শুক্রবার (০২ নভেম্বর) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর পয়েন্টে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলকলিয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি আনহার মিয়া, আবদুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, সুনামগঞ্জ জেলা প্রকৌশলী ইকবাল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।

Manual3 Ad Code

এছাড়া পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল মালিক, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, যুগ্ম-সম্পাদক হীরা মোহন দেব, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি নুরুল হক, আ.লীগ নেতা সিরাজ মিয়া, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা আলাল হোসেন রানা, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, এম ফজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা এনামুল হক, সিপন আহমদ তালুকদার, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আবদুল আহাদ, মুরব্বী কাচা মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code