সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৬
সুরমা মেইল নিউজ :: কুলাউড়ার আলীনগর গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রিফাত আলী, সাইফুল ইসলাম ওরফে ফয়জুর, হালিমা বেগম, জাহান উদ্দিন, ফরহাদ উদ্দিন, শিরিন বেগম। তারা বর্তমানে কুলাউড়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার বরমচাল ইউনিয়নের আলীনগরে সাইফুল জমিতে কাজ করার সময় জাহান উদ্দিন এসে বাধা দেয়। এসময় উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় দুই পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
বরমচাল ইউপি সদস্য কেরামত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি