আলোচিত সেফুদার বিচার শুরু

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২

আলোচিত সেফুদার বিচার শুরু

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সেফাত উল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

 

Manual3 Ad Code

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জগলুল হোসেন এ অভিযোগ গঠন করেন। বুধবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

 

Manual7 Ad Code

মামলার সূত্রে জানা যায়, আসামি সেফাত উল্লাহ ওরফে সেফুদা অনলাইনে একাধিকবার বিভিন্নভাবে ভিডিও আপলোড করেন, যা ভাইরাল হয়। তিনি এসব ভিডিওর মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ, অশ্লীল ও আক্রমণাত্মক অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর মাধ্যমে তিনি মিথ্যা বা ভীতি প্রদর্শক, তথ্য-উপাত্ত প্রকাশ, মানহানিকর তথ্য প্রকাশ এবং একাধিক গোষ্ঠীর মধ্যে মতবিরোধ সৃষ্টি করেছেন। এ কারণে দেশের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫, ২৯ ও ৩১ ধারার অপরাধের শামিল।

 

Manual1 Ad Code

গত ২৩ এপ্রিল বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল ঢাকা বারের আইনজীবী আলীম আল রাজী (জীবন) মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code