আশুলিয়ায় জঙ্গি আস্তানায় চার জঙ্গির আত্মসমর্পণ

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৭

আশুলিয়ায় জঙ্গি আস্তানায় চার জঙ্গির আত্মসমর্পণ

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবালি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে সন্দেহভাজন চার জঙ্গি আত্মসমর্পণ করেছে।

Manual5 Ad Code

রবিবার (১৬ জুলাই) ওই জঙ্গি আস্তানা থেকে প্রথমে সাদা পাঞ্জাবি পরা একজন দুই হাত উঠিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এর ১০ মিনিট পর কালো শার্ট পরা আরেকজন একইভাবে আত্মসমর্পণ করে। তার কিছুক্ষণ পর আরও একজন বেরিয়ে এসে আত্মসমর্পণ করে। পরে আরও একজন আত্মসমর্পণ করে।

এরআগে শনিবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টা থেকে জঙ্গি আস্তানা ঘিরে রেখে অভিযান চালাচ্ছে র‍্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, সকালে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তারা ভেতর থেকে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। অভিযানের সময় বাড়িটির ভেতর থেকে বিস্ফোরক ছোড়া হয়েছে। বাড়ির আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। পুরো এলাকা র‌্যাব ঘেরাও করে রেখেছে।

Ashulia, 2 militants, surrender

মুফতি মাহমুদ খান জানান, টিনশেড ওই বাড়িতে আরও দুইজন পুরুষ রয়েছেন বলে আত্মসমর্পণ করা দুইজন আমাদের জানিয়েছেন। তাদেরকে আত্মসমর্পণ করাতে প্রক্রিয়া চলছে। আমরা এখন অপেক্ষা করছি তাদের কাছ থেকে সাড়া পাওয়ার। এরইমধ্যে বোমা নিষ্ক্রিয়কারী দল ঢাকা থেকে ঘটনাস্থলে রওনা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক ইব্রাহিমকে র‍্যাব হেফাজতে নেয়া হয়েছে।

Manual6 Ad Code

ঘটনাস্থলের পাশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর মাহবুবুল আলম তার টিম নিয়ে অবস্থান করছেন।

Manual5 Ad Code

র‌্যাব সূত্রে জানা গেছে, আজাদ নামে এক ব্যক্তি নিজেকে পোশাক শ্রমিক পরিচয় দিয়ে বাড়িতে ভাড়া নেয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code