আ.লীগ সরকার পরিবর্তনের রাজনীতি করে

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৮

আ.লীগ সরকার পরিবর্তনের রাজনীতি করে

Manual7 Ad Code

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার পরিবর্তনের রাজনীতি করে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও খেলাধুলাসহ সর্বক্ষেত্রে পরিবর্তন এসেছে। এর ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় সুনামগঞ্জে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ-টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খনসহ আরো অনেকে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের পরিচালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।

Manual5 Ad Code

সুনামগঞ্জ সদর উপজেলার আলহাজ জমিরুন নূর উচ্চ বিদ্যালয় স্কুল ক্রিকেট টিম বনাম জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২০ ওভারের খেলায় প্রথমে ব্যাটিং করে জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম। এ টিম ২০ ওভারে ১০ উইকেটে ৯২ রান করে। এর জবাবে সদর উপজেলার আলহাজ জমিরুনূর উচ্চ বিদ্যালয় ক্রিকেট টিম ৪ উইকেটে ১৭ ওভার ৩ বলে ৯৪ রান করে ৬ উইকেটে বিজয়ী হয়।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিওয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর (রোববার) বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code