ইংল্যান্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-পাকিস্তান!

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭

ইংল্যান্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-পাকিস্তান!

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক :: ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১ জুন থেকে ইংল্যান্ডে বসছে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির আসর। যেখানে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

Manual6 Ad Code

প্রস্তুতি ম্যাচ দুটিতে বাংলাদেশের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান-বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।

সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, আমরা আগামী মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলব। এর আগে ইংল্যান্ডে দশদিনের ক্যাম্প করব। সেখানেও দুটি ৫০ ওভারের ম্যাচ খেলব। একটি এসেক্সের বিপক্ষে। আয়ারল্যান্ডে আমরা চারটি ম্যাচ খেলার সুযোগ পাব। সেখান থেকে আমরা যাব চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে। ওখানে খেলার আগে আমরা পাকিস্তান ও ভারতের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব।

২০০৬ সালে সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। দশ বছর পর আবারও মাশরাফি বিন মুর্তজার হাত ধরে মাঠে নামবে টাইগাররা। মূল মঞ্চে মাঠে নামার আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাসী করে তুলবে তা বলার অপেক্ষা রাখে না।

Manual6 Ad Code

২৪ মে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডে উড়াল দেবে মাশরাফির দল। ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সাতদিন সময় পাবে বাংলাদেশ। এরই মধ্যে যেকোনো দুই দিন ভারত ও পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে মুশফিক, মাহমুদউল্লাহরা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code