সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬
স্পোর্টস ডেস্ক :: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ সদস্যের দলের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে ফিরেছেন পেসার আল আমিন হোসেন। বাদ পড়েছেন স্পিনার তাইজুল ইসলাম।
মাশরাফি ও আল-আমিন ছাড়া দলের অন্য খেলোয়াড়রা হলেন- তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, ইমরুল কায়েস, শফিউল ইসলাম ও নাসির হোসেন।
আগামী ৭ অক্টোবর থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মিরপুরে। এরপর ১২ অক্টোবর চট্টগ্রামে সিরিজের শেষ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি