ইরানে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বিষ্ফোরণে নিহত ১০৩

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪

ইরানে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বিষ্ফোরণে নিহত ১০৩

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জোড়া বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ১০০ ছাড়িয়েছে। বুধবার (০৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে সংবাদমাধ্যমটি জোড়া বিস্ফোরণে ৭০ জনেরও বেশি নিহত হয়েছে বলে জানিয়েছিল।

Manual7 Ad Code

 

তবে ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জোড়া বিস্ফোরণের ঘটনায় ১০৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৭১ জন। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।

 

রয়টার্সের প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বলা হয়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেরমানে কাসেম সোলাইমানির কবরের পাশে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, কবরস্থানে যাওয়ার রাস্তায় পুঁতে রাখা দুটি ডিভাইস সন্ত্রাসীরা দূর থেকে বিস্ফোরিত করেছে।

 

Manual5 Ad Code

ইরানের জরুরি বিভাগের মুখপাত্র প্রথমে এ ঘটনায় ৭৩ জন নিহত ও ১৭০ জন আহত হওয়ার কথা জানালেও পরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, অন্তত ১০০ জন নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

 

ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর বিদেশি অভিযানের দায়িত্ব আল-কুদস ফোর্সের। কাসেম সোলাইমানি ছিলেন এই বাহিনীর প্রধান। তাকে অনেকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ডানহাত ও ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে জানতেন।

 

২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদে যুক্তরাষ্ট্রের টার্গেট করা ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলায়মানি। সে সময় তার সঙ্গে ফোর্সের আরও কয়েকজন সামরিক সদস্য নিহত হয়।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমকেএইচ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code