ইসরায়েলি আগ্রাসনে গাজায় আড়াই লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

ইসরায়েলি আগ্রাসনে গাজায় আড়াই লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলা এবং গোলাবর্ষণে গাজায় প্রায় ২ লাখ ৬৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।

 

Manual2 Ad Code

বাস্তুচ্যুত প্রায় ১ লাখ ৭৫ হাজার ৫০০ মানুষ গাজায় জাতিসংঘ পরিচালিত আশ্রয়শিবিরে উঠেছেন। সেখানকার ৮৮টি বিদ্যালয়ে এসব শিবির খোলা হয়েছে। ৭৪ হাজারের মতো মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অনেকে উপাসনালয়ে আশ্রয় নিয়েছেন।



বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মাঝে খাদ্য বিতরণ করছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এদিকে ইসরায়েল সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে জানিয়েছে, গাজায় খাদ্য, ত্রাণ ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

 

ইসরায়েলি বাহিনী ও হামাসের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code