ইসলামপুরে বাসের ধাক্কায় নিহত ১

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৬

ইসলামপুরে বাসের ধাক্কায় নিহত ১

Manual4 Ad Code

download (1)

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইসলামপুরে বাসের ধাক্কায় মুর্শিদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুর্শিদ মাধবপুর পৌরসভার কলেজপাড়া এলাকার মৃত জজ মিয়ার ছেলে।

Manual4 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় মুর্শিদ ইসলামপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code