এই সরকারের আমলে দেশের কেউ নিরাপদ নয়: আলাল

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, মে ২, ২০১৬

এই সরকারের আমলে দেশের কেউ নিরাপদ নয়: আলাল

Manual6 Ad Code

Alal

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এই সরকারের আমলে দেশের কেউ নিরাপদ নয়। কারণ, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। এখন কোনো কিছুর পরোয়া তারা করছে না। দেশের মসজিদে, মন্দিরে, বৌদ্ধ উপাসনালয়ে হামলা, একের পর এক সাধারণ মানুষ হত্যা করে এবং এর সকল দায় বিরোধী দলের ওপর চাপিয়ে দিয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার সকল অপচেষ্টায় লিপ্ত আছে আজকের এই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এরূপ অবস্থায় রক্ত দিয়ে রাজনীতির মূল্য দিচ্ছে গোটা বাংলাদেশের মানুষ।

Manual6 Ad Code

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত নির্দয় একক কর্তৃত্ববাদী ফ্যাসিস্টদের হিংস্র আক্রমণে বধ্যভূমিতে বাংলাদেশ- দায় কার? শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, পয়লা মে উপলক্ষে শ্রমিক দলের সভা শেষে যে ঝড় হয়েছে এবং কারওয়ান বাজারে হাসিনা মার্কেটে যে অগ্নিকাণ্ড ঘটেছে, তার জন্য তিনি (হাসান মাহমুদ) বিএনপিকেই দায়ী করবেন নিশ্চয়।

দেশের চলমান রাজনীতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুরবস্থার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, আজকে কোথায় রাজনীতি? রাজনীতি কি শুধু বিরোধী দলের নেতা-কর্মীদের রক্ত নেওয়া, বিরোধী দলকে দমন করা? এ দেশের জনগণের সেবক পুলিশ আজ বসে বসে ট্রাকে চাঁদাবাজি করছে। তিনি অল কমিউনিটি ফোরামের সব নেতা-কর্মীর প্রতি খালেদা জিয়ার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান।

আয়োজক সংগঠনের সভাপতি মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, বাংলাদেশ কল্যাণ পার্টির সহসভাপতি সাহিদুর রহমান তামান্না, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code