এগিয়ে যাই বিএনপিতে শুভদিন আসবেই

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৬

এগিয়ে যাই বিএনপিতে শুভদিন আসবেই

Manual6 Ad Code

1445227945s

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : বাংলা নতুন বছরে গণতন্ত্র পুনরুদ্ধার ও সুদিনের প্রত্যাশা করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে তিনি বলেছেন, আসুন, পেছনের অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা ও বেদনা ভুলে আমরা সকলে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের কল্যাণের জন্য কাজ করি। সামনের দিকে এগিয়ে যাই। শুভদিন আমাদের সামনে আসবেই। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বর্ষবরণ অনুষ্ঠান শেষে দেশবাসীর উদ্দেশে দেয়া শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন তিনি।  রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খালেদা জিয়া আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন বছরে এ দেশে গণতন্ত্র ফিরে আসবে। শান্তি ও সুদিন আসবে। জনগণের কল্যাণ হবে, খুন-গুম থেকে মানুষ মুক্তি পাবে এবং দেশে বেকারদের কর্মসংস্থান হবে।তবে নতুন বছরে সব চেয়ে বড় কাজ হবে গণতন্ত্র ফিরিয়ে আনা। সেজন্য বিভেদ ভুলে ঐক্য গড়ে তুলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বলেন বিএনপির চেয়ারপারসন। খালেদা জিয়া তার বক্তব্যে দেশবাসী, বিশ্ববাসী ও প্রবাসীসহ প্রত্যেক রাজনৈতিক দল এবং এসব দলের নেতারা, শিশু, মহিলা ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আশা করি, এ নববর্ষ বাংলাদেশের মানুষের জন্য সুদিন বয়ে আনবে, শুভ হবে। তাই আসুন, ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। যেমন করে শহীদদের রক্তে মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠা পেয়েছে, তেমনি আমাদের দেশকে শান্তি ও উন্নয়নের দেশ হিসেবে গড়ে তুলি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code