সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯
বিনোদন ডেস্ক : দেশীয় চলচ্চিত্রে সুঅভিনেত্রী জয়া আহসানে পদচারণা সীমিত হলেও কলকাতায় একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন। ‘বিসর্জন’ আর ‘বিজয়া’ সিনেমায় অভিনয় করে সুনাম কুড়ানো এই অভিনেত্রী একই পরিচালক কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমাতে কাজ করছেন। সিনেমার নাম ‘অর্ধাঙ্গিনী’। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন জয়া আহসান।
চলতি মাসের ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে জয়া আহসানের নতুন সিনেমার শুটিং। এতে জয়ার বিপরীতে দেখা যাবে সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের ছেলে পুরব। সিনেমার গুরুত্ব দুই চরিত্রে থাকছেন অম্বারিশ ভট্টাচার্য ও চূর্ণী গাঙ্গুলি।
অতনু ঘোষের ‘রবিবার’ সিনেমার শুটিং শেষ করে বর্তমানে কলকাতাতেই অবস্থান করছেন। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন প্রসেনজিৎ।
নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ নিয়ে বেশ সিরিয়াস জয়া আহসান। সিনেমায় নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি